প্রতীম ডি গুপ্তর পরের ছবি আহারে মন মুক্তি পেতে চলেছে ২২ জুন। আর সেই ছবিতে পালাচ্ছেন মমতা। মানে মমতা শংকর। আর যাঁর হাত ধরে তিনি পালাচ্ছেন, আর কেউ নন, তিনি অঞ্জন দত্ত। অনেক ছবি একসঙ্গে করেছেন অঞ্জন দত্ত এবং মমতা শংকর। তাঁদের আবার একসঙ্গে রূপোলি পরদায় ফেরালেন প্রতীম। ৭জন মানুষের অপূর্ণ প্রেমকাহিনি এই ছবি। ছবির ট্রেলার লঞ্চে এসে ইনাডু বাংলার সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন মমতা শংকর। পুরোটাই আপনাদের জন্য।
কেমন লাগল পালিয়ে? এতবছর পর অঞ্জন দত্তর সঙ্গে আবার জুটি বাঁধলেন, কোনও কি পরিবর্তন এল? কেমন পরিচালক প্রতীম? এই প্রজন্মের পরিচালকদের সঙ্গে কাজ করে কেমন লাগে? আরও অনেক প্রশ্ন করা হয় মমতা শংকরকে।

No comments:
Post a Comment