উত্তর ২৪ পরগনার হাবড়া থানার পৃথিবা মালিক গ্রামের বাসিন্দা আপদুল জল্লিল মন্ডল (৬৬) জমি নিয়ে বিবাদ ধারাল অস্ত্র দিয়ে কোপাল নাতি আমিন উদ্দিন মোল্লা ও আবুদাঁ মোল্লা। আশঙ্কা জনক অবস্থায় আপদুল জল্লিল মন্ডল হাবড়া হাসপাতাল চিকিৎসাধীন।
পরিবার সূত্রে খবর, আবদুল জল্লিল মন্ডলের ছেলে ফিরদোস মোল্লা বছর খানেক আগে ৬ শতক জমি কেনে কাকাত ভাই দেবরুদ্দিন মোল্লা ও বৌমা রসিদা বিবি কাছ থেকে। শুক্রবার সকালে দেবরুদ্দিন মোল্লার ছেলে আমিন উদ্দিন মোল্লা ও আবুদাঁ মোল্লা জমি ঘিরতে গেলে আপদুল জল্লিল মন্ডল ও ফিরদোস মোল্লা বাঁধা দেয়, তখন ধারাল অস্ত্র দিয়ে কোপায় আপদুল জল্লিলকে আমিন ও আবুদাঁ।
রক্তাক্ত অবস্থায় আবদুল জল্লিল মন্ডল হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্ত আমিন উদ্দিন মোল্লা,আবুদাঁ মোল্লা স্ত্রী দেবরুদ্দিন মোল্লা রসিদা বিবির নামে হাবড়া থানায় লিখিত অভিযোগ দ্বারের করেন ফিরদোস মোল্লা। ঘটনার তদন্তে হাবড়া থানার পুলিশ।

No comments:
Post a Comment