তৃণমূল পতাকা আগুনে ভস্মীভূত !ঘৃণ্য কাজে সামিল নয় বামপন্থীরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 11 May 2018

তৃণমূল পতাকা আগুনে ভস্মীভূত !ঘৃণ্য কাজে সামিল নয় বামপন্থীরা



আসানসোলঃতৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা৷ঘটনাটি বারাবণি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতের জামিরকুড়ি গ্রামে ঘটে৷


শুক্রবার সকালে ওই গ্রামে বেশ কিছু এলাকায় তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে ফেলার অভিযোগ ওঠে৷তৃণমূল সমর্থকেরা বিষয়টির খবর পেয়ে স্থানীয় কল্যানেশ্বরী ফাঁড়িতে স্থানীয় সিপিএম সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে৷তৃণমূলের পক্ষ থেকে বক্তব্য, বৃহস্পতিবার সিপিএম ওই অঞ্চলে প্রচার মিছিল করে৷তারপরেই এলাকায় সন্ত্রাসের পরিবেশ বজায় রাখতে এই ঘটনা ঘটিয়েছে৷

পাশাপাশি স্থানীয় সিপিএম নেতৃত্ত্বের বক্তব্য,এ ধরণের ঘৃণ্য কাজে সিপিএম কর্মী সমর্থকেরা জড়িয়ে থাকে না৷এইসব তৃণমূলেরই গোষ্ঠী দ্বন্দ্বের ফল৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে পুলিশ৷

No comments:

Post a Comment

Post Top Ad