নেশা ছাড়াতে এসে মৃত্যু ব্যক্তির - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 May 2018

নেশা ছাড়াতে এসে মৃত্যু ব্যক্তির



 মৃন্ময় নস্করঃ নেশা ছাড়াতে এসে রি হ্যাব সেন্টারে এক ব্যক্তির রহস্য জনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল। মৃতর নাম রাজেশ চৌধুরী( ৪৫) । অভিযোগ ,গ্রিলের সাথে হাত পা দড়ি দিয়ে  বেঁধে তাকে বেধড়ক মারধোর করে রি হ্যাব সেন্টারের চার জন কর্মী ,তার জেরেই বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ওই ব্যাক্তির । ঘটনাটি ঘটে সোমবার সোনারপুরের  নরেন্দ্র পুর বাইপাস এলাকায় জীবন জতি পুনর্বাসন সেন্টারে ।


জানা গেছে, এই রি হ্যাব সেন্টারের বিরুদ্ধে ২ বছর আগে এক যুবককে শেকল পড়িয়ে রাখার অভিযোগ উঠেছিল , তখন সোনারপুর থানার পুলিশ গিয়ে সেন্টার টি বন্ধ ও করে দেয় আবার তারা ওই জায়গা থেকে কিছু দূরে নতুন করে যাদব পুর জীবন জতি ফাউন্ডেসান নামে রি হ্যাব সেন্টার খোলে ।    সোনার পুর থানার পুলিশ রাজেশের  দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ।মৃতদেহের ময়না তদন্তের ভিডিও গ্রাফি করা হবে ,ম্যাজিস্টেট পর্যায়ে তদন্ত করা হবে ।  সোনার পুর থানায়  তার স্ত্রি বেবি চৌধুরী শারীরিক অত্যাচারের জেরেই এই মৃত্যু ওই রি হ্যাব সেন্টারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।সোনার পুর পুলিশ ওই রি হ্যাব সেন্টারের মালিক দিপঙ্কর রায় ও কর্মী দেবাশিস ঝা কে মঙ্গলবার সকালে থানায় এনে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাদের দুপুরে গ্রেপ্তার করেছে । ধৃতদের বিরুদ্ধে ৩০৪ ধারা অনিচ্ছা কৃত খুনের মামলা দায়ের হয়েছে ।  ধৃত দের মঙ্গলবার দুপুরে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে । ঘটনা প্রসঙ্গে স্ত্রানিয় ও পুলিশ সুত্রে খবর,বালিগঞ্জের ২৮ নাম্বার কন খুলিয়া রোড এর বাসিন্দা রাজেশ চৌধুরী পেশায় বালিগঞ্জ ষ্টেশনের কাছে হোটেলের কর্মী গত বৃহস্পতিবার সকালে সোনার পুরে মদ নেশা ছাড়াতে নরেন্দ্র পুর বাইপাসে জীবন জতি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয় , তার এক   ছেলে এক মেয়ে আছে । এই ঘটনা প্রসঙ্গে তার স্ত্রি বেবি  চৌধুরী জানান , গত বৃহস্পতিবার ভর্তির পর তাকে রবিবার রাতে রি হ্যাব সেন্টারের চার জন কর্মী হাত পা বেঁধে মারধোর করে ,সোমবার সকাল ৫-৩০ নাগাদ মারা যায় ,আমাদের জানানো হয় স্টকে তার মৃত্যু হয়েছে , রি হ্যাব সেন্টারের তার এক সহ বন্ধুর কাছ থেকেই আমরা জানতে পারি মারধোর করা হয়েছে , গায়ে পিঠে  ,হাতে মারের  লাল দাগ আছে ।স্বামীকে ভালো করতে চেয়েছিলাম কিন্তু  আমার স্বামীকে এরা মেরে দিল ,এদের কঠিন শাস্তি চাই । এই রি হ্যাব  সেন্টারে  ৪১  জন রোগী আছে এই প্রসঙ্গেই ঘটনার প্রতক্ষ্য দর্শী রাজেশের সহ বন্ধু দেবাশিস রাজ বংসি জানায় , আমারও বাড়ি বালি গঞ্জে ,আমি দুই সপ্তাহ আগে এই রি হ্যাব সেন্টারে ভর্তি হই , রাজেশ কে প্রতিদিন ইঞ্জেক শান দেওয়া হতো রবিবার রাতে আই পি এল খেলা চলছিল, রাত ১১ টার সময় রাজেশ সউচালয়ে যাবার সময় এক জনের সাথে ধাক্কা লাগে তার সাথে বচসা হয় ,রাজেশ ও কনুই দিয়ে তাকে মারে । এর সে মারলে রাজেশ পড়ে যায় , এর পর রি হ্যাব সেন্টারের নৈশ প্রহরি রঞ্জিত , রান্না করে শিব নাথ ,সাই ফুল্লা , আর দেখা শোনা করে দেবাশিস  ঝা  রাজেশ কে গ্রিলের সাথে পিছন দিয়ে হাত পা বেঁধে তাকে বেধড়ক মারে ,প্রথমে দুই জন ছিল পরে আরও দুই জন এসে মারে । রাত ১১-৩০ থেকে ভোর ৪ টে পর্যন্ত মারা হয় , আমাদের সরিয়ে দেওয়া হয় ,চাদরের তলা  দিয়ে দেখি রাজেশ কে মারছে ,এর পর ও অজ্ঞান হয়ে যায় ,ভোর বেলা জানতে পারি ও মারা গিয়েছে । দেবাশিসের এও অভিযোগ ,মারধরের ঘটনা যাতে কেউ জানতে না পারে তার জন্য টাকার টোপ দিয়ে মিটিয়ে নেবার কথাও বলা হয় ।  সোমবার সকালে দেবাসিসে ফোনের মাধ্যমে দেবাশিষের পরিবার ও রাজেসের পরিবার জানতে পারে । এর পর উভয় পরিবারের লোকজন সোমবার সকালে থেকে বিকেল পর্যন্ত রাজেশের দেহ বার করা নিয়ে রি হ্যাবে সেন্টারে গিয়ে  চেচামেচি করলে ও পুলিশ কে খবর দিলে তবে রাজেশের দেহ ছাড়ে রি হ্যাব , এমনকি দেবাশিষকে ছেড়ে দেবার জন্য তার মা জোরাজুরি করলে তবে দেবাশিসকে ছাড়ে রি হ্যাব কর্তৃপক্ষ । দেবাশিস রি হ্যাব থেকে সোমবার বিকালে বাইরে আসতে তবে তার কাছ থেকে রাজেশের সঠিক মৃত্যুর কারন জানতে পারে তার পরিবার । পুলিশ সোমবার রাতে তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।    

No comments:

Post a Comment

Post Top Ad