আদেও কি ১৪ তারিখ ভোট হবে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 May 2018

আদেও কি ১৪ তারিখ ভোট হবে?



কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে পঞ্চায়েত মামলার রায়দান আজও হল না। পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা নিয়ে মামলার ফের শুনানি হবে বৃহস্পতিবার। আজ শুনানির পর ডিভিশন বেঞ্চ জানায়, ওইদিন সকাল সাড়ে দশটা থেকে হবে শুনানি।

আজ রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায় নিজের সওয়ালে বলেন, "কমিশন স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে কাজ করছে। বিচারপতি সুব্রত তালুকদার বলেছিলেন, ১৪ মে সম্ভাব্য তারিখ। তবে আমরা ১৪ মে ভোট করতে প্রস্তুত। ১৪ মে পঞ্চায়েত নির্বাচনের সবরকম নিরাপত্তা সুনিশ্চিত করবে রাজ্য সরকার। সেই আশ্বাস থেকেই কমিশন চেয়েছিল একদফায় ভোট হোক। এবং সেটা ১৪ মে।"

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কমিশন সন্তুষ্ট কি না, জানতে চায় ডিভিশন বেঞ্চ। তার জবাবে কমিশনের আইনজীবী জানান, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাঁরা সন্তুষ্ট।

রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল (AG) কিশোর দত্ত নিরাপত্তা ব্যবস্থার খতিয়ান তুলে ধরে বলেন, ৭১ হাজার ৫০০ সশস্ত্র পুলিশকর্মী দেবে রাজ্য। বুথ পিছু একজন সশস্ত্র পুলিশকর্মী ও একজন লাঠিধারী থাকবেন। নির্বাচনে মোট ৮০ হাজার লাঠিধারী থাকবেন। ৫০০ ইন্সপেক্টর ব়্যাঙ্কের অফিসার এবং ১০ হাজার সাব ইন্সপেক্টরকে ভোট সুরক্ষায় নিয়োগ করা হবে।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র আপত্তি জানান CPI(M)-র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, মনোনয়নপত্র জমা দিতে গিয়ে হাজার হাজার প্রার্থী আক্রান্ত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বহু আসন জিতেছে তৃণমূল। এই নিরাপত্তা ব্যবস্থায় ভোট হতে পারে না। তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী নিজে বলছেন, তাঁদের দলের অনেক কর্মী খুন হয়েছেন। এর ফলে নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে। এভাবে নির্বাচন হয় না।"

রাজ্য সরকারি কর্মচারী পরিষদের তরফে আদালতে বলা হয়, রাজ্যের দেওয়া বাহিনী দিয়ে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব নয়। তারা কেন্দ্রীয় বাহিনী চায়। মনোনয়ন জমা দিতে গিয়ে এতজন মারা গেলেন। সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিল রাজ্য পুলিশ। সেই রাজ্য পুলিশকে দিয়ে নির্বাচন হলে নিরাপত্তা কেমন হবে, তা স্পষ্ট। ফলে কেন্দ্রীয় বাহিনী চাই।

দীর্ঘ শুনানির পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, বৃহস্পতিবার ফের শুনানি হবে।

প্রশ্ন উঠছে, ১৪ মে কি ভোট হওয়া সম্ভব ? আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, আইনসম্মতভাবে কাজ করলে ১৪ মে ভোট হচ্ছে নয়। তবে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন যদি মনে করে তারা আইন মানবে না, গুন্ডা নামিয়ে ভোট করাবে, তাহলে ভোট হবে।

সূত্র: ইনাডু

No comments:

Post a Comment

Post Top Ad