চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের তমলুক থানা রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের একটি বুথে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ও এক পুলিশকর্মীকে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।
গুরুতর আহত অবস্থায় দুজনকে তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
অভিযোগ এলাকায় বুথে ঢুকে ছাপ্পা ভোট চালাচ্ছিলেন শাসক দলের লোকজন। সেই সময় বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়।
আহত সিভিক ভলান্টিয়ারের নাম দশরথ টুডু ও অপরজন কনস্টেবল যোগেশ চন্দ্র প্রামাণিক।

No comments:
Post a Comment