মৃন্ময় নস্করঃ জয়নগর থানার ঠকুরেরচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ২৩০ নং বুথে ভোট চলাকালীন ব্যাপক গন্ডগোল হয় । অভিযোগ , তৃনমূল কংগ্রেসের দলীয় কর্মীরা জোর করে ভিতরে ঢুকে ছাপ্পা ভোট দিতে থাকে । সেই সময় suci দলের পক্ষ থেকে বাধা দিতে গেলে দু পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয় ।
সেই সময় উত্তেজিত মানুষ ব্যালটবাক্স নিয়ে ভোট গ্রহন কেন্দ্রের সামনে পুকুরে ফেলে দেয় । উত্তেজিত মানুষ পুলিশের উপর চড়াও হয় , জখম হন এক পুলিশ কর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রচুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।


No comments:
Post a Comment