মধুচন্দ্রিমার অপরূপ ঠিকানা বোরা বোরা আইল্যান্ড! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 May 2018

মধুচন্দ্রিমার অপরূপ ঠিকানা বোরা বোরা আইল্যান্ড!




যতদূর চোখ যায়, শুধু নীল সমুদ্র। আর মাথার উপর নীল আকাশ। ওই দূরে কোথাও যেন সমুদ্রের নীল জল আর নীল আকাশ মিলেমিশে একাকার। ঠিকানা হল বোরা বোরা। ফ্রান্সের প্লিনেসিয়ার নিউয়ার্ড আইল্যান্ডগুলোর মধ্যে অন্যতম হল বোরা বোরা আইল্যান্ড। নব-বিবাহিতদের হানিমুনে যাওয়ার অন্যতম ডেস্টিনেশন। বোরা বোরার নিরিবিলি পরিবেশ খুব মনোরম। শান্ত সুন্দর এই সমুদ্র সৈকত মনোমুগ্ধকর।





প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অবস্থিত বোরা বোরা স্বর্গের মতো সুন্দর। সমুদ্রের জল স্বচ্ছ । পায়ের নীচে সাদা বালি। জলের তলায় সবকিছু স্পষ্ট দেখা যায়। সমুদ্রের স্বচ্ছ জলে যখন সূর্যের আলো পড়়ে, তখন আরও ঝলমল করে। বিশ্বের সবচেয়ে সুন্দর দ্বীপ হিসেবেও স্বীকৃতি পেয়েছে বোরা বোরা। সুন্দর প্রকৃতি ছাড়াও বোরা বোরায় রয়েছে অসাধারণ সব রোমাঞ্চের খোঁজ -
প্যারাগ্লাইডিং : প্যারাশুটে চেপে সুমুদ্র সৈকতের চারপাশ ঘুরে দেখতে পারবেন। চারপাশের পরিবেশ উপর থেকে দেখে চোখ জুড়িয়ে যাবে।
হেলিকপ্টার ট্রিপ : সুন্দর বোরা বোরা ঘুরে দেখতে মজা নিতে পারেন হেলিকপ্টার ট্রিপের। সমুদ্রের রং, বিস্তীর্ণ সমুদ্র সৈকত এবং সবুজে ঢাকা পাহাড়। সবমিলিয়ে প্রকৃতির এমন অপূর্ব রূপ অবাক করবে।
অ্যাকোয়া বাইক : ভ্রমণের অভিজ্ঞতাকে রোমাঞ্চকর হয়ে উঠবে, সমুদ্রের জলে অ্যাকোয়া বাইক চালিয়ে।
সাবমেরিন ডাইভ : মজা নিতে পারবেন সাবমেরিন ড্রাইভের। সমুদ্রের গভীরে নানা রঙের মাছ, অন্যান্য সামুদ্রিক প্রাণীদের দেখতে পাবেন।
নৌকো ভ্রমণ : শান্ত সমুদ্রের মাঝে নৌকো করে ঘুরতে যেতে পারেন। প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটানোর সেরা উপায়।
মাউন্ট ওটেমানু : আগ্নেয় শিলা পর্বত মাউন্ট ওটেমানু। বোরা বোরার প্রায় সব জায়গা থেকেই দেখতে পাওয়া যায় পর্বতটিকে। তবে অন্য অন্য রূপে। এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে।

No comments:

Post a Comment

Post Top Ad