চিকেন মোমো - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 May 2018

চিকেন মোমো





উপকরণ:
মুরগির মাংসের কিমা ১কাপ,পেঁয়াজ কুঁচি ২টেবিল চামচ, সয়া সস ২ চা চামচ,রসুন কুঁচি আধ চা চামচ, আদা কুঁচি আধ চা চামচ, ধনে পাতা কুঁচি, জিড়া গুরো , কাঁচা লংকা কুঁচি,লবণ, গোল মরিচ গুরো স্বাদ মতো।ময়দা ২কাপ, তেল ১টেবিল চামচ, লবণ সামান্য, জল প্রয়োজন মতো।
সস:-- টমেটো ১টি, রসুন কয়েক কোয়া, অলিভ ওয়েল সামান্য, কাঁচা লংকা, সর্ষের তেল ১ টেবিল চামচ, লবণ, ধনে পাতা পছন্দ মতো।
প্রণালী:
প্রথমেই একটি পাত্রে জল ফুটতে দিন।ময়দা ও লবণের সঙ্গে জল মিশিয়ে ডো তৈরি করে রাখুন।চিকেন কিমা, পেঁয়াজ, আদা, রসুন, ধনে পাতা কুঁচি, জিড়া গুরো, কাঁচা লংকা কুঁচি, লবণ, গোল মরিচ গুরো সয়াসস দিয়ে মেখে নিন।এবার ডো থেকে ছোট ছোট লুচির মতো তৈরি করুন। লুচির মাঝখানে কিমার পুর দিয়ে এর মুখ বন্ধ করে দিন।স্টিমারে সামান্য তেল মেখে কয়েকটি মোমো রেখে ফুটন্ত জলের ওপর দিয়ে দিন। ২০ মিনিট ভাপে সেদ্ধ করুন।মোমো সেদ্ধ হতে হতে আসুন সস তৈরি করে নেই।টমেটো আর রসুন কিছুক্ষণ ভেজে নিন এরপর টমেটো ও রসুন নিয়ে সাথে কাঁচা লংকা, রসুন, সর্ষের তেল, লবণ ও ধনে পাতা দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিন।তৈরি হয়ে গেল মোমো দিয়ে খাওয়ার সস। এতোক্ষণে দেখুন আপনার মোমোগুলোও তৈরি হয়ে গেছে। পরিবেশন করুন ভিন্ন স্বাদের দারুণ মজার স্বাস্থ্যকর মোমো।

No comments:

Post a Comment

Post Top Ad