গড়িয়ায় ট্যারান্টুলার কামড়ে যা হল গৃহবধূর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 25 May 2018

গড়িয়ায় ট্যারান্টুলার কামড়ে যা হল গৃহবধূর




মৃন্ময় নস্কর, গড়িয়া: এবার কলকাতার কাছেই সোনার পুরের গড়িয়াতে ট্যারান্টুলা গোত্রের রোমশ মাকড়সার কামড়ে আক্রান্ত হয়ে গৃহবধূ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন , এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । গড়িয়া বড়াল রক্ষিতের মোড় এলাকার বছর ২৪ এর গৃহবধূ পুতুল পইলান গত বৃহস্পতিবার  সকালে বাড়িতে নিজের ঘরে পুজা করতে বসেছিলেন ,পুজার জন্য জবা ফুল  সাজানোর সময় হাতে কিছু কামড়ায়  , চিৎকার করে ওঠে পুতুল ,শাশুড়ি ছুটে এসে মাকড়সা  টিকে ঝুড়ি দিয়ে চাপা দেয় ।এর আগে  কিছু বুঝে ওঠার আগেই গৃহবধূ পুতুল পইলানের      ডান হাতের মাঝের আঙ্গুলে কামড় বসিয়ে আটপেয়ে মাকড়সা তাকে  যন্ত্রণায় মাটিতে ফেলে দেয় । গৃহবধূর শারীরিক অবস্তার অবনতি হতে থাকলে পরিবারের লোকজন সাথে সাথে তাকে  গড়িয়ার এক বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায় । পুতুলের পরিবারও পোকাটিকে মেরে নার্সিং হোমে দেখানোর জন্য নিয়ে আসে । চিকিৎসক শ্যামল বেরা জানান , ডান হাতের মাঝ খানে আঙুলে ব্যাথা নিয়ে গৃহ বধু নার্সিং হোমে আসেন , ব্যাথা কমানোর জন্য দুটি ইঞ্জেক্সান দেওয়া হয় ,আই ভি ফ্রুইড দেওয়া হয় । এখন গৃহবধূ স্রিতিসিল আছে । কিন্তু ওই ট্যারান্টুলা স্ত্রানিয় নয় । । গৃহবধূর স্বামী ভাস্কর পইলান জানান , পুজার জন্য ফুল স্রানিয় বাজার থেকে আনা হয়েছিল ,বাজারে ফুল এসেছে কোন আড়ত থেকে ,কালো রোমশ জাতিয় আট পেয়ে জাতিয় মাকড়শা যা ট্যারান্টুলা গোত্রের  এই জিনিসই কামড় দেয় হাতের আঙুলে । এর ফলে ডান হাতের আঙ্গুল থেকে গোটা শরীরে এর প্রভাব পড়তে থাকে । এদিকে এই ঘটনায় স্ত্রানিয় বাসিন্দারা জানান , বিষাক্ত পোকা এটি ,পুতুলের ডান আঙুল ফুলিয়ে দিয়েছিল ।এখন আমাদের সাবধানে থাকতে হবে ,ফুল ধুয়ে দেখে ব্যাবহার করতে হবে ,আমরা আতঙ্কিত ।প্রসঙ্গত ,কয়েক দিন আগে চেন্নাই থেকে কলকাতা ফেরার সময় ট্রেনের মধ্যে এক যাত্রীকে ট্যারান্টুলা কামড়ানোর জেরে কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়েছিল ।

No comments:

Post a Comment

Post Top Ad