বিজেপি মুখ থুবড়ে পড়বে! ৩১ মে পর কি হবে?? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 25 May 2018

বিজেপি মুখ থুবড়ে পড়বে! ৩১ মে পর কি হবে??


                                                 

মৃন্ময় নস্কর, মহেশতলা:  ইভিএম খুললে বেরোবে শুধুই জোড়া ফুল , ৩১ মে পর বিজেপি সহ বিরোধীদের অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না , বিজেপি মুখ থুবড়ে পড়বে ,কংগ্রেস –সিপিএম জোট করে  মুখ লুকাবে ,৩১ মের পর আমি আবার আসবো সবুজ আবির খেলতে , এমনই বললেন ডায়মন্ড হারবার লোকসভার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । মহেশতলার  তৃনমূল কংগ্রেস পারথি দুলাল দাসের সমর্থনে শুক্রবার দুপুরে মহেশতলার মোল্লার গেট থেকে বাটার মোড় পর্যন্ত গাড়ি নিয়ে র‍্যালি বের হয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পারথি দুলাল দাস কে নিয়ে , ছিলেন রাজ্য সভার সংসদ শুভাশিস চক্রবর্তী ,বিধায়ক দিলিপ মণ্ডল ,অশোক দেব সহ অন্যরা । প্রচুর মানুষের সমাগম হয় এই র‍্যালিতে , এই র‍্যালির পর সন্ধেতে বাটার মোড়ে এক জন সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন , মাথা উঁচু করে তৃনমূল কংগ্রেস পারথি দুলাল দাস কে ভোট দিন , মমতা ব্যানার্জি এর হাত শক্তি শালী করতে ,বলিষ্ঠ করতে , দুলাল দাস কে ভোট দেওয়া মানে মমতা ব্যানার্জি কে ভোট দেওয়া ,আমাকে ভোট দেওয়া , মহেশতলা জুড়ে উন্নয়ন হয়েছে রাস্তা থেকে নিকাশি , মহেশতলার মানুষ লোড শেডিং ভুলতে বসেছে ,  আগামি দিনে মহেশতলায় মাল্টি সুপার স্পেসালিটি হাসপাতাল নির্মিত হতে চলেছে মানুষের জন্য । ভোট দেবেন উন্নয়ন কথা বলে বলে । আগামি দিনে এক ইতিহাস তৈরি হবে , তার জন্য এই উপ নির্বাচনে তৃনমূল কে ভোট দিন ।বিধায়ক কস্তুরি দাসের অসম্পূর্ণ কাজ কে সম্পূর্ণ করতে তৃনমূল কংগ্রেস পারথি দুলাল দাস কে ভোট দেবেন ।  সিপিএম ও বিজেপির সমালোচনা করে সংসদ বলেন , যারা মানুষের পাসে থাকেনি রাজ নৈতিক ভাবে মোকাবিলা করতে পারেনি তারা রাস্তায় জয় শ্রীরাম বলে দাপাদাপি করছে , আর ভোট এলেই তাদের দেখা মিলছে , ঘরে রাখলে টাকা কালো ,ব্যাঙ্কে রাখলে গেল এই হল মোদী সরকার , সিপিএম কংগ্রেস এর কথা যত কম বলা যায় তত ভালো ,এদের মুখ্যমন্ত্রি পদ পারথি সূর্য কান্ত ভোটে হেরে গিয়েছে , এরা কংগ্রেসের যাতে জোট করে ভোটের পর মুখ লুকাবে ।

No comments:

Post a Comment

Post Top Ad