স্নেহ চক্রবর্তী, বীরভূমঃপর পর তিনটি কন্যা সন্তান হওয়ায় বাড়তি পনের দাবি । সেই পণ না দেওয়ায় গৃহবধূ কে হাত পা বেঁধে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছিলো গত বুধবার বিকালে বীরভূমের মহম্মদ বাজার থানার হেরূকা গ্রামে । বৃহস্পতিবার দুপুরে ওই গৃহবধূর মৃত্যু হয় সিউরি জেলা হাসপাতালে । এই ঘটনায় শ্বশুর শাশুড়ী ও দেওয়ের বিরুদ্ধে মহম্মদ বাজার থানায় অভিযোগ দায়ের করেন ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , নয় বছর আগে মহম্মদ বাজার হেরূকা গ্রামের যুবক আব্বাস উদ্দিনের সঙ্গে বিয়ে হয়েছিলো সিউরি হারাইপুর গ্রামের মনিকা বিবির । বিয়ের পর পর পর তিনটি কন্যা সন্তান হওয়ায় শ্বশুর বাড়ির লোক অত্যাচার করতো ।পাশাপাশি আরো বেশি টাকা আনার জন্য চাপ দিতো গৃহবধূর উপর । স্বামীর অবর্তমানে মারধোর করতো বলেও অভিযোগ । বৃহস্পতি বার স্বামীর অবর্তমানে ঘরে আটকে হাতপা বেঁধে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে শ্বশুর শাশুরী ও দেওর । প্রতিবেশীরা গৃহবধূর চিৎকার শুনে তাকে উদ্ধার করে সিউরি জেলা হাসপাতালে ভর্তি করে । আজ তার মৃত্যু হয় । ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে । ঘটনার পর পলাতক শ্বশুর শাশুরি ও দেওর।


No comments:
Post a Comment