সুমন রায়, কলকাতা : কলকাতা নাইট রাইডার্সের স্পিনমন্ত্রে শুরুতে আশা জাগিয়েও বড় রান করতে পারল না চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১৭৭।
ছবি : বিভাস লোধ
আই পি এল এর ৩৪ নং ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। শুরু থেকেই দ্বিধা বিভক্ত ছিলেন দর্শকরা। ঘরের মাঠে যেমন কলকাতার জন্য যেমন গলা ফাটিয়েছে তারা তেমনি মাঠ জুড়ে "ধোনি ধোনি " রব। এদিন টস জিতে চেন্নাইকে প্রথম ব্যাট করতে পাঠায় কলকাতা। শুরুতেই মিচেল জনসনের বলে সংহার মূর্তি ধারণ করে দলের দুই ওপেনার ফাফ ডু প্লেসি(২৭) এবং শেন ওয়াটসন। ষষ্ঠ ওভারের প্রথম বলে ফাফ ডু প্লেসি দলের ৪৮ রানের মাথায় আউট হলেও রান করেন ওয়াটসন এবং সুরেশ রায়না। দুই ব্যাটসম্যান যখন এগিয়ে নিয়ে যান দলকে তখনই ছন্দপতন। কুলদীপ আর নারিনের স্পিনে অল্প সময়ের ব্যবধানে সাজঘরে ফেরেন ওয়াটসন(৩৬), রায়না(৩১) এবং আম্বাতি রায়ডু(২১)।
ছবি : বিভাস লোধ
ছবি : বিভাস লোধ তবে আরো একবার দলের পরিত্রাতা হয়ে এগিয়ে আসেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মিচেল জনসনের একওভারে ১৭, কুলদীপের বলে সহজ ক্যাচ মিস্ সবকিছুই যায় চেন্নাইয়ের দিকে। শেষ পর্যন্ত ২৫ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। রবীন্দ্র জাডেজা এদিন করেন ১২ রান।
ছবি সৌজন্যে : বিভাস লোধ
বল হাতে এদিন ব্যর্থ মিচেল জনসন। চার ওভারে ৫১ রান দিয়ে কোন উইকেট নেন নি। পীযুষ চাওলা এবং সুনীল নারিন ২ টি করে এবং কুলদীপ যাদব ১ টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে কলকাতার লক্ষ্য ১৭৮।





No comments:
Post a Comment