বিশ্বের সবচেয়ে দূষিত ১৫ শহরের ১৪টি ভারতের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 3 May 2018

বিশ্বের সবচেয়ে দূষিত ১৫ শহরের ১৪টি ভারতের!





নয়া দিল্লী, ০২ মে- গেলো বছর দূষিত বায়ুর কারণে শিরোনাম হয়েছিল ভারতের রাজধানী দিল্লি। আবারও দূষিত শহর হিসেবে শিরোনামে এসেছে দিল্লি। বিশ্ব বায়ু দূষণ পরিস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রকাশিত ডাটাবেজে এমন তথ্য উঠে এসেছে। বিশ্বের ১০০টি দেশের চার হাজারের বেশি শহরের দূষণের তথ্যের ভিত্তিতে আজ বুধবার সকালে জেনেভায় ওই তালিকা প্রকাশ করে হু। সেখানে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দূষিত ১৫টি শহরের মধ্যে ১৪টিই ভারতের। খবর জিনিউজ, টাইমস অব ইন্ডিয়ার।

ভারতের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষস্থান দখল করেছে রাজধানী দিল্লি। সাংঘাতিক দূষণের তালিকায় ভারতের অন্য শহরগুলো হচ্ছে- কানপুর, ফরিদাবাদ, বেনারস, গয়া, পাটনা, লক্ষ্ণৌ, আগ্রা, মুজাজফরপুর, শ্রীনগর, গুরগাঁও, জয়পুর, পাতিয়ালা, যোধপুর। এরপরই রয়েছে কুয়েতের আল সালেম এবং চীন ও মঙ্গোলিয়ার কয়েকটি শহর।

হু জানাচ্ছে, পুরো বিশ্বে বায়ু দূষণের কারণে মারা যান ৩ কোটি ৮০ লাখ মানুষ। এরমধ্যে দক্ষিণ এশিয়াতেই মৃত্যু হয় দেড় কোটি মানুষের।

হু তার সমীক্ষার জানিয়েছে, বায়ুতে সূক্ষ্ম ধূলিকণার কারণে হার্টের অসুখ, ফুসফুসের ক্যানসারসহ অন্যান্য কার্ডিও ভাসকুলার সমস্যায় মারা যান ৭০ লাখ মানুষ।

বায়ু দূষণের কারণে ৯০ শতাংশ মৃত্যুই হয় কম ও মধ্যম আয়ের দেশগুলোতে। এরমধ্যে রয়েছে ভারতও। দূষণ থেকে বাঁচতে বিভিন্ন দেশ একাধিক উদ্যোগ নিয়েছে। এরমধ্যে ভারতের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রশংসা করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad