‘মৃত মানুষেরও ভোট হয় পশ্চিমবঙ্গে’!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 3 May 2018

‘মৃত মানুষেরও ভোট হয় পশ্চিমবঙ্গে’!!



মৃত মানুষেরও ভোট হয় পশ্চিমবঙ্গে এমনই এক উদাহরণ দিলেন বিজেপি রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়।বুধবার তিনি রামজীবনপুর এলাকায় এসে বলেন,গত পুরসভা ভোটে এক বৃদ্ধ তৃণমূলের লোকেদের বলেন ওমুক নামের ভোটটা কি হয়ে গেছে?তৃণমূল কর্মীরা বলেন হ্যাঁ হয়ে গেছে। পরে তৃণমূলের উপরে কর্মী এসে বলেন কি হয়েছে দাদু?তিনি তখন আবারও জিজ্ঞেস করেন,ওমুক নামের ভোটটা কি হয়ে গেছে?তিনিও বলেন হ্যাঁ হয়ে গেছে।তখন বৃদ্ধ কেঁদে বলেন,ইস কিছুক্ষণ আগে আসলে হয়ত ওনাকে দেখা যেত!তখন পরিচয় জানতে চাইলে বলে ওনি আমার বউ হয়,তিন বছর আগে মারা গেছেন!  জয় ব্যঙ্গ করে বলেন,এই ভাবে পশ্চিমবঙ্গের ভোট চলছে।



পাশাপাশি জয় বলেন,তাঁর আরও জায়গায় যাওয়ার সময় দেওয়া চিল কিন্তু তা সব বাতিল করেছেন কারণ তাঁর কাছে রামজীবনপুর এলাকায় আসা আগে জরুরি।কারণ ‘রাম’ নাম দিয়ে শুরু।তিনি হলেন রামের ভক্ত। জয় আরও বলেন,চরম সন্ত্রাসে মধ্যেও যে মহিলা প্রার্থীরা তথা দুর্গাবাহিনী ভোটে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তার জন্য সহস্র কোটি প্রণাম ও ধন্যবাদ। ১৪ তারিখ পঞ্চায়েত ভোট প্রসঙ্গে জয় বলেন,তিনি জানেন না আদেও ভোট হবে কিনা কারণ ভোট তিন দিনে হতে হিমশিম খায়,সেখানে একদিনে কিভাবে হবে? এর কারণে বিজেপির তরফ থেকে হাইকোর্টে আবেদন করা হয়েছে বাড়ানোর জন্য।আদালত জানিয়েছেন সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad