গুণ্ডাবাহিনী, ধর্ষণকারীরা কথা না শুনলে এনকাউন্টার করে দেওয়া হবে: জয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 May 2018

গুণ্ডাবাহিনী, ধর্ষণকারীরা কথা না শুনলে এনকাউন্টার করে দেওয়া হবে: জয়


মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: গুণ্ডাবাহিনী, ধর্ষণকারীরা কথা না শুনলে এনকাউন্টার করে দেওয়া হবে এমনই নিদান দিলেন বিজেপি রাজ্য নেতা তথা দাপুটে নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার সময় বলেছিলেন গুণ্ডাবাহিনী, সন্ত্রাসকারীরা ঠিক না হলে তাদের এনকাউন্টার করে দেওয়া হবে।তখন ৪০০ গুন্ডারা তাঁর কথা শোনেনি, কিন্ত যোগী তাঁর কথা মত ওই ৪০০ গুন্ডাদের এনকাউন্টার করেছিলেন। জয় বলেন, টিএমসি এখন তোলাবাজি, মাসোহারা, কাটমানি করতে ওস্তাদ। যারা তা দেবে তাদের সঙ্গে তৃণমূল আছে। আর যারা তা দেবে না তৃণমূল তার সঙ্গে নেই। ফলে সাধারণ মানুষের সঙ্গে নেই তৃণমূল।

পাশাপাশি জয় একটি উদাহরণ দিয়ে বলেন, এক ঠাকুমা তাঁকে বলেছেন বাবা রাস্তা, জল কিছুই ঠিক নেই। তখন জয় বলেন, তাদেরকে সুযোগ করে দিতে! তখন তাকে বলেন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তখন জয় বলেন, ঠিকই বলেছে কিন্ত রামচন্দ্রও লঙ্কায় গিয়ে রাবণ বধ করেছিলেন, কিন্ত লঙ্কার দায়িত্ব রামচন্দ্র নেননি।বিভীষণকেই দায়িত্ব দিয়েছিলেন। জয় বলেন, একবার তাদের যেন সুযোগ দেওয়া হয়। তারপর যদি ফেল করে পরীক্ষায় তাহলে আর বিজেপি আসবে না। 

No comments:

Post a Comment

Post Top Ad