বিয়ের আসর থেকে নাবালিকার বিয়ে আটকালো বীরভূম চাইল্ড লাইন ।পুলিশের কাছে মুচলেকা দিয়ে তবেই রেহাই । এমনি ঘটনা ঘটেছে বুধবার বীরভূমের তারাপিঠ মন্দিরে । এদিন রামপুরহাট থানার কাষ্ঠগড়া গ্রামের দ্বাদশ শ্রেণীর ছাত্রীর সঙ্গে ময়ূরেশ্বর থানার খোঁজ গ্রামের পাত্রর সঙ্গে দেখা শুনা করে বিয়ের ব্যবস্থা হয় । সেই মতো নববধূর বেশে তারাপিঠ মন্দিরে অপেক্ষা করেন । পাত্র পক্ষও মন্দিরে চলে আসেন । বিয়ের পর পাত্রপক্ষ ও আত্মীয় কুটুম্বর জন্য দুপুরের খাওয়ার ব্যবস্থা করে ছিলেন কন্যাপক্ষ । সমস্ত আয়েজন সম্পন্য । দুই হাত এক হবে , এমন সময় পুলিশ ও চাইল্ড লাইনের সদস্যরা এসে বিয়ে বন্ধ করে পাত্র ও পাত্রীকে আটক করে । পাত্রী বয়সের প্রমান পত্র দেখতে চায় । দেখা যায় পাত্রীর বয়স ১৮ বছরের কম । তখন পাত্র ও পাত্রীকে পুলিশ আটক করে তারাপিঠ থানায় নিয়ে যায় । পাত্রীর ১৮ বছর বয়স হলেই তবেই তাদের বিয়ে দেওয়া যাবে । প্রশাসনের নিদের্শ মত দুই পক্ষের মুচলেকা দেওয়ার পরেই তাদের কে ছেড়ে দেওয়া হয় । এই বিষয় দুই পরিবারের কেউ মুখ না
খুললেও তারা উভয় জানিয়েছেন বয়স হলেই তাদের বিয়ে দেওয়া হবে । তবে এই ঘটনায় ভেঙ্গে পড়েছেন পাত্রী সহ তার পরিবার । বিশেষ সূত্রে খবর পেয়ে এই বিয়ে আটকানো হয়েছে বলে জানান চাইল্ড লাইনের সদস্যরা । তবে কম বয়সে বিয়ে না হয় তার জন্য গ্রামগঞ্জ প্রচার দরকার বলে মনে করেন চাইল্ড লাইনের সদস্যরা । যেখানে সরকার থেকে বিয়ের জন্য রুপশ্রী প্রকল্প থেকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে , তা সত্বেও বন্ধ করা যাচ্ছে না নাবালিকা বিয়ে । মন্দির কর্তৃপক্ষকে আরো সজাগ থাকতে হবে । যাতে মন্দির থেকে নাবালিকা দের বিয়ে না দেওয়া হয় । তাহলে কিছুটা হলেও নাবালিকা বিয়ে কিছুটা হলেও কমবে বলে মনে করে অভিভাবকদের একাংশ ।

No comments:
Post a Comment