কাকদ্বীপে পুড়ে যাওয়া দম্পতির শেষকৃত্য কমরেডদের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 18 May 2018

কাকদ্বীপে পুড়ে যাওয়া দম্পতির শেষকৃত্য কমরেডদের


মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: শুক্রবার কলকাতা হাই কোর্টের শুনানি ছিল। আর সেই শুনানিতে বলা হয় কাকদ্বীপের ওই পুড়ে যাওয়া দম্পতির মৃতদেহকে শুক্রবার ছেলের হাতে তুলে দেওয়া হবে। হাই কোর্টের সেই রায়ের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যে ডায়মন্ড হারবার পুলিশ মর্গ থেকে কাকদ্বীপ হারুড পয়েন্ট কোষ্টাল থানার তদন্তকারী পুলিশের উপস্থিতিতে মৃতদেহকে তুলে দেওয়া হয় ছেলে দীপঙ্কর দাসের হাতে।উপস্থিত ছিল বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, কেন্দ্রকমিটির সদস্য শ্যামল চক্রবর্তী ও জেলা সম্পাদক শমীক লাহিড়ী।শুক্রবার কলকাতাতে ওই দম্পতির শেষকৃত্য সম্পন্ন হবে।

No comments:

Post a Comment

Post Top Ad