তৃণমূলের জয়েই টানলো দুই সদস্যাকে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 18 May 2018

তৃণমূলের জয়েই টানলো দুই সদস্যাকে!



স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ ফল ঘোষনা হতেই জয়ী নির্দল দুই সদস্যা তৃনমূল কংগ্রেসে যোগ দান করলেন । শুক্রবার বোলপুরে তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বীরভূমের নলহাটি ১ব্লকের কলিঠা ও বাউটিয়া পঞ্চায়েত সদ্য নির্বাচিত জয়ী দুই সদস্যা দের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃনমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। জেলায় যে কটি গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়েছে তার অধিকাংশ পঞ্চায়েত তৃনমূল কংগ্রেসের দখলে । কলিঠা ও বাউটিয়া পঞ্চায়েত আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃনমূল কংগ্রেস দখল করেছিলো । কিন্তু ওই দুই সংসদে তৃণমূলের সঙ্গে লড়াইয়ে নেমেছিলো ওই দুই সংসদের নির্দল প্রার্থী। এই ভাবে তৃনমূল কংগ্রেসে যোগ দেওয়া ওই সংসদের বেশ কিছু মানুষ ভালোভাবে নেই ।


তাদের দাবি, স্থানীয় তৃনমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী দের কাজ কর্ম ভালো ছিলো না । তার জন্য তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে তাকে জিতিয়ে আনা হয়েছে বলে একাংশের দাবি । মমতা ব্যানার্জীর উন্নয়ন দেখেই এই দলে আসা বলে জানান দুই সংসদের দুই জয়ী নির্দল সদস্যা। যদিও বৃহস্পতিবার সিউরি দলীয় কার্যালয়ে তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি এমন একটা ইঙ্গিত দিয়েছিলেন । রাত পেরোতেই সেটাই বাস্তবে দেখা গেল । আগামী দিনে বিরোধীদের কতটা ভাঙ্গাতে পারে তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল ।

No comments:

Post a Comment

Post Top Ad