ভর সন্ধ্যায় সিকিউরিটি এজেন্সির ম্যানেজারকে পিটিয়ে খুন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো রিষড়ায়। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় রিষড়া দক্ষিণ পাড়া এলাকায়। মৃত ম্যানেজারের নাম গৌতম মুখার্জি(৫০), বাড়ি হুগলির বাঁশবাড়িয়া এলাকায়। মাস ছয়েক আগে দক্ষিণ পাড়ায় দীপ এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা চালু করে স্থানীয় দুলাল বিশ্বাস। সংস্থার মাধ্যমে সিকিউরিটি গার্ড, নার্স, আয়া ইত্যাদি সরভরাহ করা হতো। সম্প্রতি পরিবার নিয়ে বাংলাদেশে শশুর বাড়ি যান দুলাল বাবু। সংস্থার দায়িত্ত্বে ছিলেন ম্যানেজার গৌতম মুখার্জি। স্থানীয় সূত্রে খবর এদিন সন্ধ্যায় হাওড়ার শালকিয়া থেকে দুই যুবক ওই সংস্থার অফিসে আসেন।
দুই যুবক গৌতম বাবুকে তাঁদের ভোটার কার্ড ফিরিয়ে দিতে বলেন। দাবি করে ওই সংস্থায় চাকরির জন্যে কিছুদিন আগে তারা তাদের ভোটার কার্ড জমা দিয়ে ছিল। তাদের আর চাকরির প্রয়োজন নেই, ভোটার কার্ড ফিরিয়ে নিতে এসেছে। মালিকের অবর্তমানে গৌতম বাবু কার্ড ফেরত দিতে অস্বীকার করে। ওই নিয়ে শুরু হয় বচসা। কিছুক্ষনের মধ্যেই বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। দুই যুবক গৌতম বাবুকে বেধড়ক মারধর করতে শুরু করে। চলে মাটিতে ফেলে কিল চর লাঠি ঘুষি। মারের চোটে গৌতম বাবুর নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। রক্ত বেরোতে দেখে দুই যুবক চম্পট দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গৌতম মুখার্জির। চিৎকার চেঁচামেচির শব্দে ঘটনাস্থলে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় রিষড়া থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ২জনকে গ্রেফতার করেছে।

No comments:
Post a Comment