চাঁদনী, পূর্ব মেদিনীপুরঃ পুকুর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। চাঞ্চল্য ছড়াল এলাকায় ।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী থানার চৈতন্যমোড়ে।
স্থানীয় সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম রঞ্জিত মন্ডল বয়স ২৭ বছর ।বাড়ি খেজুরী থানার সেরখানচক গ্রামে। মৃত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতার স্ত্রী তিন মাসের গর্ভবতী বলেও জানা যায়। খুন না আত্মহত্যা তদন্ত শুরু করেছে পুলিস ।তবে পুলিসের প্রাথমিক অনুমান মদ্যপ অবস্থায় জলে পড়ে মৃত্যু ঘটতে পারে।

No comments:
Post a Comment