এ সপ্তাহেই প্রেমিক রাজের বিয়ে, মিমি কোথায় জানেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 May 2018

এ সপ্তাহেই প্রেমিক রাজের বিয়ে, মিমি কোথায় জানেন?





অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে আগেই রেজিস্ট্রি বিয়ে সেরেছেন নির্মাতা রাজ চক্রবর্তী।  আগামী ১১ মে সামাজিক অনুষ্ঠান।  শুধুই বর-কনেই নয়, সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন আরও একজন।  তিনি মিমি চক্রবর্তী। শুভশ্রীর আগে এ অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন রাজ। তাদের বিয়ে করারও কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত পাল্টে গেছে সম্পর্কের সব হিসেব-নিকেশ।

একটি শো-এর জন্য এই মুহূর্তে মিমি সিঙ্গাপুরে।  আজ মঙ্গলবার ভারতে ফেরার কথা রয়েছে তার।  সিঙ্গাপুর মিমি খুব একটা পছন্দ করেন না।  মূলত কাজের সূত্রেই যাওয়া। সিঙ্গাপুরে উড়াল দেয়ার আগে মিমি জানান, এই তৃতীয়বারের মতো যাচ্ছি।  সিঙ্গাপুর আমার খুব একটা ভালো লাগে না।  এটিকে আমার অনেক যান্ত্রিক মনে হয়।

তারপরও সিঙ্গাপুরের দিনগুলো মিমি যে ভালোই উপভোগ করছেন সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে দেয়া ছবিগুলো দেখলেই তার প্রমাণ মেলে।  তবে আগামী ১১ মে রাজ-শুভশ্রীর বিয়েতে মিমি যাবেন কি না সে ব্যাপারে এখনো মুখ খোলেননি।

No comments:

Post a Comment

Post Top Ad