শাকিব-শ্রাবন্তী কি প্রেম করছেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 May 2018

শাকিব-শ্রাবন্তী কি প্রেম করছেন?



টলিউড তারকা শাকিব খান ও কলকাতার নায়িকা শ্রাবন্তী এখন লন্ডনে ‘ভাইজান এলো রে’ ছবির শুটিং করছেন। এর আগে যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে একসঙ্গে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

কিছুদিন আগে শাকিবের ছেলে আব্রাম খান জয়কে কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করেন শ্রাবন্তী। এবার শাকিব-শ্রাবন্তীকে নিয়ে শোবিজ পাড়ায় শুরু হয়েছে নতুন প্রেমের গুঞ্জন।

নায়িকা শ্রাবন্তী প্রেম করছেন, নতুন করে সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। আর মনের মানুষের সঙ্গে লন্ডনে রয়েছেন। এমন ইঙ্গিত দিয়ে কলকাতার একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।



এরপরই শাকিব-শ্রাবন্তীর প্রেমের গুঞ্জনটি বাংলাদেশি মিডিয়ার সামনে আসে।

শাকিব খান এখন দুই বাংলায় সমান জনপ্রিয়। বাংলাদেশের সিনেমার পাশাপাশি কলকাতায় সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। শাকিবের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, শ্রাবন্তীর সঙ্গে প্রেমের গুঞ্জনটি ‘স্রেফ গুজব’!

জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব-শ্রাবন্তী এখন জুটি হয়ে অভিনয় করছেন। শুটিংয়ের সূত্রেই এবার বাংলা নববর্ষে লন্ডনে ছিলেন এই দুই তারকা। সেখান থেকে এক ভিডিও বার্তায় ভক্তদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন শাকিব-শ্রাবন্তী।

‘ভাইজান এলো রে ছবিতে বাংলাদেশ থেকে দীপা খন্দকার, মনিরা মিঠু অভিনয় করছেন। গত সপ্তাহে শুটিংয়ে অংশ নিয়েছেন দীপা খন্দকার। ছবিতে শাকিব খানের বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দীপা খন্দকার। এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে টিভি পর্দায় এই জনপ্রিয় তারকার।

বাংলাদেশের শাকিব, দীপা ছাড়াও মনিরা মিঠু, কলকাতার শ্রাবন্তী, রজতাভ দত্তসহ অনেকে অভিনয় করছেন। ছবিতে দীপার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনয়শিল্পী শান্তিলাল মুখোপাধ্যায়।

No comments:

Post a Comment

Post Top Ad