গান্ধি জয়ন্তী উপলক্ষে দিল্লিতে বৈঠক! হাজির মমতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 May 2018

গান্ধি জয়ন্তী উপলক্ষে দিল্লিতে বৈঠক! হাজির মমতা





   

 গান্ধিজির ১৫০ তম জন্মজয়ন্তী পালন উপলক্ষ্যে কেন্দ্রের তরফে এক বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা। দিল্লিতে আজ সেই কমিটির বৈঠক। বিকেল পাঁচটায় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে যোগ দিতে গতকাল দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওই বৈঠকে মমতা ছাড়াও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত রয়েছেন। তবে বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তেলুগু দেশম পার্টি সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশকে স্পেশাল ক্যাটেগরির মর্যাদা না দেওয়ায় বৈঠক বয়কটের সিদ্ধান্ত।

১১৪ সদস্যের ওই কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন অটলবিহারী বাজপেয়ি, লালকৃষ্ণ আদবানি, মনমোহন সিং, এচ ডি দেবেগৌড়া,মায়াবতী, মুলায়ম সিং যাদব প্রমুখ। এছাড়া কমিটিতে রয়েছেন প্রধান বিচারপতি দীপককুমার মিশ্রও। ২০১৯ সালের ২ অক্টোবর থেকে ২০২০ সালের ২ অক্টোবর পর্যন্ত একবছর ধরে দেশজুড়ে গান্ধি জন্মজয়ন্তীর পালন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চলবে। 

No comments:

Post a Comment

Post Top Ad