গণনায় পুলিশের দরকার নেই, মন্ত্রী একাই একশো! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 May 2018

গণনায় পুলিশের দরকার নেই, মন্ত্রী একাই একশো!















কোচবিহার, ১৭ মে : পুলিশকে সরিয়ে গণনাকেন্দ্রের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারে গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল কর্মীরা ভিড় করলে তাদের সরাতে যায় পুলিশ। তখন মন্ত্রী নিজে এসে পুলিশকে ধমক দিয়ে চলে যেতে বলেন।





কোচবিহার পলিটেকনিক কলেজে কোচবিহার ২ নম্বর ব্লকের গণনা চলছে। গণনাকেন্দ্রের বাইরে ব্যারিকেড করা থাকলেও তৃণমূল কর্মীরা ব্যারিকেড ভেঙে বিতরে ঢোকার চেষ্টা করে। তখন পুলিশ তাদের হটিয়ে দিতে যায়। জমায়েতের সামনেই ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তিনি উলটে পুলিশকেই ধমক দিয়ে বলেন, তারা যেন দূরে সরে যায়। তিনিই নিজের দলের কর্মীদের ফেরত পাঠাবেন। এরপর দেখা যায়, তিনি দলের কর্মীদের ধমক দিয়ে বলছেন, "কেউ ব্যারিকেড পার করবে না।"


এর আগে ভোটের দিন একটি বুথের বাইরে এক BJP কর্মীকে চড় মারতে দেখা যায় রবীন্দ্রনাথ ঘোষকে।

No comments:

Post a Comment

Post Top Ad