মুক্তিনাথ (নেপাল), ১২ মে : নেপাল সফরের দ্বিতীয় দিনে আজ মুক্তিনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বায়ুসেনার হেলিকপ্টারে চড়ে মুস্তাং জেলায় পাহাড়ের উপর ওই মন্দিরে পৌঁছান তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান নেপালের দুই পদস্থ আধিকারিক ও মন্দিরের পুরোহিতরা। ফুল দিয়ে সাজানোর পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছিল মন্দির চত্বরে।
মন্দিরে পুরোহিতদের ঢাক বাজানোর যে রীতি আছে তাতেও অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর আকাশ পথে সেখান থেকে কাঠমান্ডুতে পশুপতিনাথ মন্দিরের উদ্দেশে রওনা দেন।
কাঠমান্ডুতে নেপাল কংগ্রেস ও কয়েকজন প্রাক্তন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা প্রধানমন্ত্রীর। সন্ধেবেলা নেপাল থেকে দিল্লি রওনা দেবেন তিনি।

No comments:
Post a Comment