চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার খেজুরি ৫০ নম্বর জেলা পরিষদের বিজেপি প্রার্থীকে মারধর ও হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রার্থীর নাম শম্পা দাস মন্ডল ।গুরুতর অবস্থায় তাকে প্রথমে খেজুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পরে অবস্থার অবনতি হলে তমলুক জেলা সদর হাসপাতাল আনা হচ্ছে । অভিযোগের তীর তৃণমূলের দিকে ।
পাশাপাশি মারধর করা হয় প্রার্থীর স্বামী বিবেকানন্দ দাস কেও। বিবেকানন্দ বাবু বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত আছেন।

No comments:
Post a Comment