দিল্লি, : কর্নাটকে নির্বাচনের বাকি মাত্র সাতদিন। গত কয়েকদিনে কর্নাটক থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১৫২ কোটি টাকা, বেআইনি মদ ও অন্য সামগ্রী। নির্বাচনের আগে অর্থ ও অন্য সামগ্রী বাজেয়াপ্তর তালিকায় কর্নাটক দ্বিতীয় স্থানে উঠে এল।
নির্বাচন কমিশন সূত্রে খবর, অর্থ বাজেয়াপ্তর তালিকায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশ থেকে ১৯৩.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ১৩০.৯৯ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচনের আগে আরও অর্থ বাজেয়াপ্তর সম্ভাবনা আছে।

No comments:
Post a Comment