জয়ন্ত সাহা , আসানসোল : ভোটার আগেই উত্তপ্ত হয়ে উঠলো আসানসোল। আসানসোলের সালানপুরের খুদিকা গ্রামে বিজেপি একাধিক দেওয়ালে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূলের লোকজন এই কাজ করেছে।
এর পাশাপাশি তাদের আরও অভিযোগ দলীয় পতাকা ও খুলে নিয়ে চলে গেছে তৃণমূলের লোকেরা। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ বিজেপির নিজস্ব গোষ্ঠী কোন্দলের কারণেই এই ঘটনা ঘটেছে । আমাদের লড়াই এখানে সি পি এম সাথে । সব টাই মিথ্যা অভিযোগ বিজেপির ।


No comments:
Post a Comment