মেয়েকে পুঁড়িয়ে মারল জন্মদাত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 11 May 2018

মেয়েকে পুঁড়িয়ে মারল জন্মদাত্রী



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: রাগের বশে মেয়েকে পুঁড়িয়ে মারল মা। ঘটনাটি ঘটেছে তমলুক থানার গোবিন্দপুর গ্রামে।ছোটবেলা থেকেই মাথার সমস্যা ছিল  ৫০ বছরের অঞ্জলী সামন্তয়ের। সংসারে প্রায়ই বিভিন্ন রকমের অত্যাচার করত শেফালি। দিনদিন সেই অশান্তি বাড়তে থাকে বলে পরিবার সূত্রে জানা গেছে।


পরিবারের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার অশান্তি চরমে উঠলে শেফালির ৭০ বছরের বৃদ্ধা মা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় শেফালির গায়ে। আগুনে পুড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শেফালির।শুক্রবার সকালে তমলুক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। জিজ্ঞাসার জন্য আটক করা হয়েছে বৃদ্ধা অঞ্জলি সামন্তকে। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে।

No comments:

Post a Comment

Post Top Ad