শিশু মৃত্যুতে মা খুনী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 May 2018

শিশু মৃত্যুতে মা খুনী!



এক শিশুর পচা গলা মৃতদেহকে কেন্দ্র করে গ্রেপ্তার মৃত ছাত্রের মা সাগরী মন্ডল ও প্রতিবেশী ঋষি সর্দার ।ঘটনাটা ঘটেছে সোমবার জয়নগর থানার রাজাপুর কড়াবেগ অঞ্চলে।

বৃহস্পতিবার বিকালে খেলতে বেরিয়ে আর বাড়ি ফিরে আসে নি প্রথম শ্রেণির ছাত্র সায়ন মণ্ডল (‌৭)‌।প্রসঙ্গত নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার হয় প্রতিবেশির উঠানে পড়ে থাকা বালির স্তূপে। খুন করে লাস গুম করে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ঘটনার ৪ দিন পরে তার মৃতদেহ উদ্ধার করা হয় ।
এলাকার মানুষের সন্দেহ দুই ছেলের ওপর। খেলার সময় সামান্য ধাক্কাধাক্কির জেরেই সায়নকে শ্বাসরোধ করে খুন করে দেহ গুম করে দিয়েছে প্রতিবেশি পরিবার বলে অভিযোগ উঠেছে। এলাকার মানুষ বাবা সহ দুই ছেলেকে পুলিসের হাতে তুলে দেন। পুলিস তাদের আটক করে জেরা করছে। সোমবার জয়নগর থানার রাজাপুর কড়াবেগ অঞ্চলের ঘটনা। এই ঘটনাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে। সায়নকে কি কারনে খুন করা হয়েছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রতিবেশির দুই ছেলের সঙ্গে কোন গোল মালের জেরেই এই ঘটনা ?‌ না, এর পিছনে অন্যকোন কারন রয়েছে। রাজাপুর কড়াবেগ অঞ্চলের বাসিন্দা সায়ন মণ্ডল। প্রথম শ্রেণিতে পড়ত। গত বৃহস্পতিবার দিন থেকে পাওয়া যাচ্ছে না। বাবা গোষ্ট মণ্ডল এবং মা সাগরি মণ্ডল ছেলের কোন হদিশ পেয়ে জয়নগর থানায় ছেলেকে অপহরনের অভিযোগ করেন। এদিন সকালে আচমকাই প্রতিবেশি সচীন্দ্র সর্দারের বাড়ির মধ্যে থেকে পচা দুর্গন্ধ বরে হতে থাকে। এলাকার মানুষ ওই বাড়িতে গিয়ে বালির স্তূপের মধ্যে থেকে বস্তায় বন্দী সায়নের দেহ উদ্ধার করেন। ‌


মা ও প্রতিবেশী দুইজনই এই খুনের সাথে অতপ্রত ভাবে জড়িত । এদিকে এই ঘটনার খবর হাওয়ার গতিতে ছড়িয়ে পড়তেই রাজাপুর করবেগ এর মন্ডল পাড়ার উত্তেজিত মানুষ অভিযুক্ত ঋষি সরদারের বাড়ি ভাংচুর চালায় ও আগুন লাগানোর চেষ্টা করে । পুলিশ মৃত ছাত্রের মা ও ঋষি সরদারকে গ্রেফতার করে । তাদের কাছ থেকে জানতে পারে , ঋষি ও সাগরী র মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল । আর তা দেখে ফেলার জন্য পরিকল্পনা করেই ঋষি কে সংগে নিয়েই নিজের সন্তানকে শ্বাস রোধ করে খুন করে সাগরী এবং তারপর তথ্য লোপাটের জন্য মৃতদেহ বালির মধ্যে ঢুকিয়ে দেয় ।মঙ্গলবার সাগরী ও ঋষি সর্দারকে বারুইপুর আদালতে তোলা হয়।


No comments:

Post a Comment

Post Top Ad