ব্রেকিং: ভোটের লাইনে মা! ছাপ্পা ছেলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 14 May 2018

ব্রেকিং: ভোটের লাইনে মা! ছাপ্পা ছেলের


মায়ের ভোট দিয়ে দিচ্ছেন ছেলে। এমনই ছবি দেখা গেল মুর্শিদাবাদের বেলডাঙার বেনদহ দক্ষিণ পাড়ায়। মা অক্ষম নন, বরং ছেলের সঙ্গে বুথ পর্যন্ত এসেছিলেন তিনি। বুথে ঢুকতে পারলেন, অথচ নিজের ভোট নিজে কেন দিতে পারলেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

বেনদহ দক্ষিণপাড়ার ৩৬ ও ৩৭ নং বুথে ভোট দিতে যান নুরনাহার বিবি নামে এক মহিলা ও তাঁর ছেলে রহম শেখ। নুরনাহার বিবি বুথের ভিতর ঢুকলেও তাঁকে দাঁড় করিয়ে রাখা হয়। তাঁর হয়ে রহম শেখই ভোট দিয়ে দেন। পরে বুথের বাইরে বেরোলে রহম শেখকে জিজ্ঞাসা করা হয় তিনি ভোট দিয়েছেন কি না। উত্তরে তিনি বলেন, "না, আমি ভোট দিইনি। তবে মায়ের হয়ে ভোট দিয়ে দিলাম।"
উল্লেখ্য, রহম শেখের জামায় মা-মাটি-মানুষ লেখা রয়েছে। বিরোধীদের অভিযোগ, এই ঘটনাও আসলে তৃণমূলের সন্ত্রাস ও ছাপ্পা ভোটেরই কৌশল।
সূত্র: ইনাডু

No comments:

Post a Comment

Post Top Ad