নার্সের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চন্দননগর হাসপাতালের অপরেশন থিয়েটারে। মৃত ওই নার্সের নাম পুতুল পাল(৫৫)। বাড়ি চন্দননগর থানার রথের সড়ক কালিতলা এলাকায়। তিনি চন্দননগর হাসপাতালের ওটি ইনচার্জ ছিলেন।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই ওই নার্সের সঙ্গে হাসপাতাল সুপারের মনোমালিন্য চলছিল। সেই কারনে ওই নার্স একটু সমস্যায় ছিলেন বলে খবর।
এদিন বিকেলে ওই নার্সের বাড়ির লোকজনকে হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করে জানান পুতুল দেবী অসুস্থ। তাড়াতাড়ি হাসপাতালে আসতে। এই ঘটনায় মৃতের মেয়ে তনয়া পাল হাসপাতালে এসে দেখেন তার মা অপারেশন থিয়েটারে স্টেচারের উপর শোয়ানো অবস্থায় পড়ে রয়েছেন। সেলাইন চলছে। হাত থেকে রক্ত বের হচ্ছে। এই ঘটনা দেখে মেয়ে তনয়া পাল অভিযোগ করে বলেন, তার মাকে খুন করা হয়েছে। এরপর হাসপাতাল চত্তরে উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চন্দননগরের পুলিশ বাহিনী। যদিও এই বিষয়ে হাসপাতাল সুপার কিছু বলতে চাননি। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে না পেলে কিছু বলা যাবে না।

No comments:
Post a Comment