ফের পঞ্চায়েত নির্বাচন!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 18 May 2018

ফের পঞ্চায়েত নির্বাচন!!




জলপাইগুড়ির রাজগঞ্জের ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের দুটো বুথে ফের ভোটগ্রহণ হবে। রবিবার ভোটগ্রহণ হবে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। সোমবার ওই বুথগুলির ভোটগণনা হবে।


গতকাল ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের BJP প্রার্থী ডলি সূত্রধর অভিযোগ করেন, তিনি ২০টি ভোটে জিতেছিলেন। একথা জানার পর তাঁর এজেন্ট ভবানন্দ সাহাকে মারধর করা হয়। এবং তৃণমূল কর্মীরা ব্যালট ছিনতাই করে বলে অভিযোগ। এরপর স্থগিত হয়ে যায় ভোটগণনা। জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন।


আজ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের ১৮৯/১ এবং ১৮৯/২ বুথে ফের ভোটগ্রহণ হবে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের ৭৪ ধারা মেনে এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর।


সূত্র: ইনাডু

No comments:

Post a Comment

Post Top Ad