কোন হে কমিশন? ডোন্ট কেয়ার!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 18 May 2018

কোন হে কমিশন? ডোন্ট কেয়ার!!




“কে কমিশন। কার কমিশন। ওসব মানি না। ভোটে জিতেছি।তাই সবুজ আবির মেখে মিছিল করছি। দরকার পড়লে আবার করব। আরও করব। কমিশনের কথা শুনব না।” রাজ্য নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাকে অমান্য করে সিঙ্গুরে সকাল থেকে সবুজ আবির ও বাজনা সহকারে বিজয় মিছিল করল জমি আন্দোলনের আঁতুড়ঘর বেড়াবেড়ি পঞ্চায়েতের উত্তর বাজেমেলিয়া গ্রামের বাসিন্দারা। উৎসবের আনন্দে মাতোয়ারা আট থেকে আশি।




পঞ্চায়েত নির্বাচনে সিঙ্গুর ব্লকের ১৬টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। পঞ্চায়েত সমিতির ৪৭টি আসনে ৪৬টি তৃণমূল ও একটিতে নির্দল প্রার্থী জয়ী হয়েছে। গতবার(২০১৩) সালে এই ব্লকে চারটি পঞ্চায়েত ছিল বামেদের দখলে। পঞ্চায়েত সমিতির ৪৭ আসনের মধ্যে ৩৭টি ছিল তৃণমূলের দখলে। ১০টি আসন ছিল সিপিএম-এর।



সূত্র: ইনাডু

No comments:

Post a Comment

Post Top Ad