বারবার ডাকা হলেও এল না চিকিৎসক, মৃত্যু রোগীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 May 2018

বারবার ডাকা হলেও এল না চিকিৎসক, মৃত্যু রোগীর



শান্তিপুর, ২৯ মে : ফের চিকিৎসায় গাফিলতির জেরে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালের ঘটনা। মৃত্যু হয়েছে বিট্টু বিশ্বাস (১৮) নামে এক যুবকের। তার বাড়ি শান্তিপুরের লক্ষ্মীতলাপাড়ার কাশী ব্যানার্জি রোডে।



পরিবার সূত্রে জানা গেছে, বিট্টু গতরাতে পেটে ব্যথা নিয়ে শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি হয়েছিল। গভীর রাতে বিট্টুর শারীরিক অবস্থার অবনতি হয়। অভিযোগ, যে ডাক্তারের অধীনে বিট্টু ভরতি হয়েছিল, তাঁকে বারবার ডাকা হলেও তিনি আসেননি। এরপর আজ সকালে অন্য এক চিকিৎসক রাউন্ডে এলে তিনি বিট্টুকে দেখে মৃত বলে ঘোষণা করেন।


বিট্টুর পরিবারের অভিযোগ, রাতে বারবার চিকিৎসককে ডাকার পরেও তিনি না আসায় মৃত্যু হয়েছে বিট্টুর। সময়ে চিকিৎসা শুরু হলে বিট্টু বেঁচে যেত বলে পরিবারের দাবি।

এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। মৃতের পরিবারের তরফে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হাসপাতালের তরফে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। শান্তিপুর থানাতেও অভিযোগ দায়ের করেছে বিট্টুর পরিবার। 

No comments:

Post a Comment

Post Top Ad