অনলাইনে অস্ত্র কেনাবেচার হদিশ, মহারাষ্ট্রে গ্রেপ্তার ৪ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 May 2018

অনলাইনে অস্ত্র কেনাবেচার হদিশ, মহারাষ্ট্রে গ্রেপ্তার ৪








ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), ২৯ মে : অনলাইনে অস্ত্র কেনাবেচা চক্রের হদিশ পেল মহারাষ্ট্র পুলিশ। মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে। এছাড়া তদন্তের জন্য আরও ১০ জনকে নিজেদের হেপাজতে নিয়েছে পুলিশ।



তদন্তে নেমে গতকাল ইনস্টাকার্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি কুরিয়ার অফিসে হানা দেয় ঔরঙ্গাবাদের ক্রাইম ব্রাঞ্চ। তল্লাশি চলে মহারাষ্ট্রের নাগেশ্বরওয়াদি ও জয় ভবানী চকে ওই কুরিয়ার সংস্থার অফিসে। তল্লাশিতে উদ্ধার করা হয় ১২টি তরোয়াল, ১৩টি ছুরি, একটি গুপ্তি ও একটি কুকরি।


প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, একটি অনলাইন শপিংস্টোরে অস্ত্রগুলির অর্ডার দেওয়া হয়েছিল। “খেলনা সামগ্রী”-র নাম করে দেশেরই এক শহর থেকে অর্ডার দেওয়া হয়েছিল।

সূত্রঃ ইনাডু

No comments:

Post a Comment

Post Top Ad