লাইভঃ রোগী উধাও - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 24 May 2018

লাইভঃ রোগী উধাও



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তমলুক শহরের একটি বেসরকারি নার্সিংহোম থেকে কীটনাশক খাওয়া রোগী নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য। তদন্তে তমলুক থানার পুলিশ। বুধবার রাতে নন্দীগ্রাম থানার গড়চক্রবেরিয়া গ্রামের গৃহবধূ পূর্নিমা বেরা ২২ পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরিবার লোক জানতে পেরে তাকে উদ্ধার করে তমলুকের নাইটএঙ্গেল নার্সিংহোমে ভর্তি করে। রাত্রিতে কীটনাশক বের করে পরিষ্কার করে।

ওই রোগীকে আইসিইউ তে রাখা হয়। কিন্তু সকাল এ উঠে দেখে ওই আইসিইউতেতে রোগী নেই। সকালে পরিবার এর লোকজন ওই নার্সিংহোমে বিক্ষোভ দেখায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। তবে নার্সিংহোমের সিসিটিভি ফুটেজে ওই রোগীকে চলাফেরা করতে দেখা গেছে। নিখোঁজ রোগীর পরিবারের লোকজন তমলুক থানায় অভিযোগ দায়ের করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad