ব্রেকিং: স্মার্ট ফোন না মেলায় আত্মহত্যা কিশোরীর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 24 May 2018

ব্রেকিং: স্মার্ট ফোন না মেলায় আত্মহত্যা কিশোরীর!


মৃন্ময় নস্কর, বারুইপুর:অ্যান্ড্রোয়েড মোবাইল না পেয়ে  আত্মঘাতী হল এক দশম শ্রেণির এক ছাত্রী৷ মৃত ছাত্রীর নাম অপর্ণা মন্ডল৷ ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার বলিবামনি গ্রামে৷ অপর্নার পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে সে বাবা ও মায়ের কাছে একটি অ্যান্ড্রোয়েড মোবাইল কিনে দেওয়ার জন্য বায়না করছিল৷ কিন্তু ঝাড়ু বিক্রেতা বাবা বাবুরামের পক্ষে তা কিনে দেওয়া সম্ভব হয়নি৷ পুলিশের প্রাথমিক অনুমান, এই কারণেই রাগে ও ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় অপর্ণা৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে অপর্ণা ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের৷ দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও, দরজা না খুললে সেই দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের লোক দেখেন, অপর্ণা ঘরের চালে ওড়নায় ফাঁস লাগিয়ে ঝুলছে৷ এরপর পুলিশে খবর দেয়া হলে, পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।

No comments:

Post a Comment

Post Top Ad