জয়ন্ত সাহা, আসানসোল: রানীগঞ্জ নিমচা কোলিয়ারি এলাকায় অবস্থিত ওয়াটার প্রজেক্টে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল পার্শ্ববর্তী এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি প্রায় এক বছর ধরে এই এলাকায় অন্যায় ভাবে কয়লা কাটার ফলে পি এইচ ই পাইপলাইন ভেঙে যায়, যার জেরে প্রায় চার হাজার মানুষ প্রত্যহ জলকষ্টে ভুগছে। এলাকাবাসীর দাবি ইসিএল কে অভিযোগ জানানো হলেও ইসিএল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি যার জেরে এই প্রখর গ্রীষ্মে জলকষ্টে নাজেহাল হতে হচ্ছে গ্রামীণ মানুষদের।
এই অভিযোগ তুলে বুধবার সকাল থেকেই ইসিএলের জল সরবরাহ করা ওয়াটার প্রজেক্ট তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় পরে গ্রামবাসী কয়লা পরিবহনকারী পথ আগলে বিক্ষোভে সামিল হয়। পরে ইসিএল কর্তৃপক্ষ গ্রামীণ মানুষদের পি এইচ ই পাইপলাইন সারানোর আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।



No comments:
Post a Comment