বুধবার বেলা ১২টা নাগাদ ৩৮, এজিসি বোস রোডের চারতলা বাড়িটিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে দমকলের প্রাথমিক অনুমান। এই মুহূর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। বহুতলে প্লাস্টিক ও চামড়ার মালপত্র মজুত করা ছিল বলে জানা যাচ্ছে। এরফলে আগুন দ্রুত ছড়িয়েছে বলে অনুমান।
আগুন লাগার কারণে রাস্তার একটি লেন বন্ধ করে দেওয়া হয়েছে। মল্লিকবাজার থেকে মৌলালিমুখী গাড়িগুলিকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। একটি লেন দিয়ে যান চলাচলের কারণে তীব্র যানজট হয়েছে ওই এলাকায়।



No comments:
Post a Comment