বাড়ছে জ্বালানির দাম!সাইকেলে চড়ে প্রতিবাদ রাহুলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 May 2018

বাড়ছে জ্বালানির দাম!সাইকেলে চড়ে প্রতিবাদ রাহুলের





   

কোলার (কর্নাটক), ৭ মে : জ্বালানি তেলের দামবৃদ্ধি করে সাধারণ মানুষকে লুট করছে কেন্দ্র। মোদি সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে কর্নাটকে নির্বাচনী প্রচারে সাইকেলে চড়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করলেন রাহুল গান্ধি। কর্নাটকের কোলারে 'জন আশীর্বাদ যাত্রায়' আজ যোগ দেন কংগ্রেসের বহু নেতা-কর্মীরা।




রাহুল গান্ধি বলেন, "BJP সরকার নীরব মোদি, ললিত মোদি, মেহুল চোকসির মতো লুটেরাদের দিয়ে গরিব মানুষের উপর লুটতরাজ চালাচ্ছে। জ্বালানির দাম সব সময় ঊর্ধ্বমুখী। কিন্তু, সরকার এবিষয়ে কিছু করছে না।"



তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন এই নির্বাচন নাকি তাঁকে নিয়ে। আমি বলছি এই নির্বাচন কর্নাটকের সাধারণ মানুষের। আমি তাঁকে প্রশ্ন করতে চাই, কর্নাটকে যখন কৃষকদের ঋণ মকুব করে দেওয়া হয়েছিল, তখন তিনি কোথায় ছিলেন?"


সূত্রঃইনাডু


No comments:

Post a Comment

Post Top Ad