রাজ-শুভশ্রীর বিয়েতে কি মনমরা দেব? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 11 May 2018

রাজ-শুভশ্রীর বিয়েতে কি মনমরা দেব?



একটা সময় চুটিয়ে প্রেম করেছেন তারা। তাদের অনস্ক্রিন রসায়নে বুঁদ হয়েছেন দর্শক। অন্যদিকে নিজেরাও বাস্তব জীবনে ছিলেন প্রেমিক জুটি। তবে সেই সম্পর্ক অনেক আগেই ভেঙে গেছে।

একটা সময় সমসাময়িক অন্য নায়িকাদের সঙ্গে ছবি করলেও সাবেক প্রেমিকার সঙ্গে কাজ করতে চাননি জনপ্রিয় এই নায়ক।

নায়িকাও টালিউড ছেড়ে দক্ষিণী ছবিতে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন। এতক্ষণ বলছিলাম টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীর কথা।

অবশেষে শুভশ্রী কাজে ফিরলেন। প্রেম করলেন টলিউডের জনপ্রিয় এক পরিচালকের সঙ্গে। আর সেই প্রেম সফল করে বিয়েও করেছেন মঙ্গলবার রাতে। তার বর আর কেউ নন নায়িকার প্রাক্তন প্রেমিকের কাছের বন্ধু পরিচালক রাজ চক্রবর্তী।

জানা গেছে, আসছে ১১ মার্চ জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান করবেন রাজ-শুভশ্রী। এদিকে সাবেক প্রেমিকা ও বন্ধুকে উদ্দেশ করে টুইটারে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দেব।

তিনি লিখেছেন, ‘চকোলেট বাবু (রাজ চক্রবর্তী), তোমাকে অভিনন্দন। তোমাদের দুজনকেই অনেক শুভেচ্ছা। তোমাদের জন্য আমি ভীষণ খুশি।’

অন্যদিকে পরিচালক রাজ চক্রবর্তীর সাবেক প্রেমিকা জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীও টুইটারে তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

মিমি নাকি শুভশ্রী, কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন রাজ? এবার এই আলোচনার অবসান হলো। অবশেষে শুভশ্রীর সঙ্গেই ঘর বাঁধলেন রাজ চক্রবর্তী।

No comments:

Post a Comment

Post Top Ad