‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ দিয়ে ফিরছেন রণবীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 May 2018

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ দিয়ে ফিরছেন রণবীর






‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ই শেষ। তারপর খুব একটা আলোর মুখ দেখেনি রণবীর কাপুর অভিনীত ছবিগুলো। তাতে কী? চেষ্টা করতে তো আর বাধা নেই। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সেই চেষ্টার নিশান বলা যায়। আর সঞ্জু ছবির ট্রেলারে তো বাজিমাত! স্বয়ং সঞ্জয় দত্তই অবাক। বলিউড ঘিরে এখন আলোচনা-তবে দিন ফিরল কি ঋষিপুত্রের?

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র পর রণবীর ‘রয়’, ‘বোম্বে ভেলভেট’, ‘তামাশা’, ‘জগগা জাসুস’ ছবিগুলোতে অভিনয় করেছিলেন। এসব ছবির পরিচালকদের মধ্যে আছেন অনুরাগ কশ্যপ, ইমতিয়াজ আলি, অনুরাগ বসুর মতো বলিউডের নামকরা পরিচালকেরা। ছবিতে ছিলেন পুরোনো প্রেমিকারাও। তামাশায় দীপিকা পাড়ুকোন, জগগা জাসুস-এ ক্যাটরিনা কাইফ। তবু শেষ রক্ষা হয়নি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিগুলো।

কিন্তু ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ দিয়ে যেন ক্যারিয়ারের মুশকিলে খানিকটা ‘আসান’ মিলল। ঐশ্বরিয়া রাই ও আনুশকা শর্মার সঙ্গে রণবীরের রসায়ন দর্শক নিল ভিন্ন স্বাদে। রণবীরের ক্যারিয়ারের পালে ফের হাওয়া বইতে শুরু করে। এই হাওয়া ঝোড়ো হাওয়া হয়ে এল সঞ্জুর ট্রেলারে। সঞ্জয় দত্তের জীবনী নিয়ে ছবিটির ট্রেলার এখন বলিউডের আলোচনার কেন্দ্রে। ট্রেলারে রণবীরকে চিনতে স্বয়ং সঞ্জয়ও মনে হয় এক সেকেন্ড ভেবেছেন।

এদিকে যশরাজ ফিল্মস প্রযোজিত করন মালহোত্রা পরিচালিত ‘শমশেরা’ ছবির প্রথম ঝলকে দেখা গেল ভিন্ন এক রণবীরকে। সে ছবিতে তাঁর সঙ্গে থাকছে নতুন মুখ বাণী কাপুর। এদিকে ব্রহ্মাস্ত্র ছবি দিয়ে ভক্তমনে মোক্ষম আঘাত করতে চান রণবীর। আয়ান মুখার্জির এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে আলিয়া ভাটকে। এই মুহূর্তে উদীয়মানদের কাতারে আলিয়া যে ফার্স্ট গার্ল-সে কথা বলা যায় নির্দ্বিধায়। দুজনের রসায়ন দেখার জন্য ব্যগ্র ভক্তকুল।

এইটুকুই নয়, লাগে রহো মুন্না ভাই, থ্রি ইডিয়টস, পিকে, সঞ্জু ছবির কাহিনিকার অভিজাত জোশি নাকি নিজেই নির্মাণ করবেন চলচ্চিত্র। সেখানেও শোনা যাচ্ছে রণবীরের নাম। তাই বলিউডজুড়ে গুঞ্জন একটাই। রণবীরের দিন কি তবে ফিরল?

সূত্র: ডিএনএ, বলিউড হাঙ্গামা

No comments:

Post a Comment

Post Top Ad