আসানসোল,১৫মেঃ মঙ্গলবার এক সাংবাদিক
সম্মেলনে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ভি শিবদাসন সিপিএম ও বিজেপির তোলা ছাপ্পা ও সন্ত্রাসের অভিযোগকে খারিজ করে বলেন,সন্ত্রাসের রাজা সিপিআই(এম) এর মুখে এ কথা শোভা পায়না৷৩৪বছর ধরে তারা রাজ্যে সন্ত্রাসের বাতাবরণই তৈরী করে রেখেছিল৷মানুষ প্রথম গণতন্ত্রের স্বাদ পায় ২০১১সালের ভোটে৷তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীই আন্দোলন করেছিলেন নো কার্ড নো ভোট,এ কথা স্মরণে রাখতে হবে৷প্রসঙ্গত গত সোমবার পঞ্চায়েত নির্বাচনে জেলা জুড়ে ছাপ্পা ও সন্ত্রাসের অভিযোগ নিয়ে বিজেপি ও সিপিএম জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখায় ও স্মারক লিপি প্রদান করে৷
এর পরেই তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসন বলেন,এ রাজ্যে বিজেপির জন সমর্থন নেই,তাই তারা সব জায়গায় প্রার্থী দিতে পারেন নি৷আর বিরোধীরা যে ছাপ্পার অভিযোগ তুলছে,তা একেবারে মিথ্যে৷ভোট প্রদানের শতাংশ বিচার করলে দেখা যাচ্ছে জেলায় ৭৩:৬৬% ভোট পড়েছে৷ছাপ্পা হলে এর চাইতে অনেক বেশি ভোট পড়তো৷একই সাথে এদিন রাজ্যে বামেদের শক্তি ক্ষয়ের দিকে ইঙ্গিত করে বলেন,আপনাদের পার্টি অফিস খুলতে লোক দরকার হলে বলুন,আমরা আপনাদের পার্টি অফিস খোলার লোক দেব৷আপনারা আবার জনগণের কাছে গিয়ে জনভিত্তি গড়ে তুলুন৷পাশাপাশি তিনি জানান,নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে কাঁকশা গ্রাম পঞ্চায়েতের ১২৮নং বুথে ও রানিগঞ্জ ব্লকের বল্লভপুর নুপুর অঞ্চলের ৬৯ও ৭০নং বুথে পুনর নির্বাচন হবে বুধবার৷

No comments:
Post a Comment