নোংরা মানসিকতা: ভারসাম্যহীন নাবালিকাকে শ্লীলতাহানি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 26 May 2018

নোংরা মানসিকতা: ভারসাম্যহীন নাবালিকাকে শ্লীলতাহানি!



স্নেহা চক্রবর্তী, বীরভূম: মানসিক ভারসাম্য এক নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠলো প্রতিবেশী নন্দদুলাল দাসের বিরুদ্ধে ।ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার থানার  মালডিহি গ্রামে ।


  স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মালডিহি গ্রামে গত শুক্রবার বেলা তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গ্রামে ঘুরছিলো মানসিক ভারসাম্য ওই নাবালিকা । সেই সময় নন্দদুলাল  টাকার লোভ দেখিয়ে তাকে তার ফাঁকা বাড়িতে নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় বলে অভিযোগ । বাড়ি যাওয়ার সময় তার হাতে দশটাকা দেয়  নন্দদুলাল দাস । বাড়ি ফিরে  ওই টাকা তার পরিবারকে দেখায় । টাকার বিষয় জানতে চাইলে নন্দ দুলালের কথা বলে তার পরিবারকে । মেয়ের অভিযোগের কথা শুনে ওই দিন সন্ধ্যায় মহম্মদ বাজার থানায় নন্দ দুলালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে । রাতে নন্দদুলাল দাসকে গ্রেফতার করে শনিবার সিউরি স্পেশাল কোর্টে তোলা হলে তাকে দুই দিনের জেল হেফাজত দেয় । আগামী সোমবার তাকে আবার আদালতে তোলা হবে । ওই দিনই ওই নাবালিকার গোপন জবান বন্দী নেওয়া হবে । একটা ভারসাম্য নাবালিকার সাথে যে ঘৃন্য কাজ হয়েছে তা সমর্থন যোগ্য নয় বলে গ্রামবাসী একাংশর দাবি ।

No comments:

Post a Comment

Post Top Ad