ব্রেকিং: পথ দুর্ঘটনায় আহত একই পরিবারে ৮,মৃত শিশু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 May 2018

ব্রেকিং: পথ দুর্ঘটনায় আহত একই পরিবারে ৮,মৃত শিশু






কুলটি থানার বেহাল গ্রামের কেওড়া পরিবারের সদস্যরা বারাবনির দাসকেয়ারীতে বোনের বাড়ি থেকে মারুতী গাড়ি করে কুলটি ফেরার পথে আমডিহা মোড়ের কাছে নিয়ন্ত্রন হারিয়ে কয়লা বোঝাই ডাম্পারের পেছনে গিয়ে ধাক্কা মারে।

গাড়ীতে থাকা দুজন পুরুষ,দুজন মহিলা এবং চারজন বাচ্চা আহত হয়।আহতদের জেলা হাসপাতালে আনলে ৫বছরের কন্যা শিশু রিয়া কেওড়া মারা যায়।

চালক চন্দন কেওড়ার অবস্থা আশংকাজনক।গাড়িতে থাকা পরেশ কেওড়া জানায় দাসকেয়ারীতে দিদির বাড়ি থেকে রবিবার দুপুরে ৪ বছরের অভিক কেওড়া,৪ বছরের আয়ুশ কেওড়া,৫ বছরের রিয়া কেওড়া,বোন২২ বছরের মামনি কেওড়া,আরেক বোন ২৫ বছরের সন্ধা কেওড়া মারুতি গাড়ী করে কুলটিতে বাড়ি ফেরার পথে আমডিহা মোড়ে দাড়িয়ে থাকা একটা ডাম্পারের পেছনে গিয়ে ধাক্কা মারে।চন্দন কেওড়া গাড়ি চালাবার সময় মোড় ঘুরতে গিয়ে সামনে গাড়ি খেয়াল করতে পারেনি সোজা গিয়ে ডাম্পারের পেছনে ধাক্কা মারে।এখানে আসার পর রিয়াকে ভর্তী করার পর মারা যায়।

No comments:

Post a Comment

Post Top Ad