ফের বাবা হতে চলেছেন অভিষেক! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 May 2018

ফের বাবা হতে চলেছেন অভিষেক!



অভিষেক বচ্চনের একটি মাত্র মেয়ে। সে হলো আরাদ্ধা বচ্চন। কিন্তু এবার আরও একটি মেয়ের বাবা হতে চলেছেন অভিষেক! অভিনেত্রী জাইরা ওয়াসিমের বাবা হতে চলেছেন তিনি।

তবে এটি বাস্তবে নয়; রিল লাইফে। শোনা যাচ্ছে, সোনালী বসুর পরের ছবিতে ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিমের বাবার ভূমিকায় অভিনয় করবেন অভিষেক। আর মায়ের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।

বলিপাড়ার খবর অনুযায়ী, ১৩ বছরের আয়েশা চৌধুরী ‘ইমিউনোডেফিশিয়েনসি ডিজঅর্ডার’-এর রোগী ছিল। অর্থাৎ মেয়েটির রোগপ্রতিরোধ করার ক্ষমতা প্রায় ছিল না। ২০১৫-এ ১৮ বছর বয়সে আয়েশা মারা যায়। তার জীবনের ওপর ভিত্তি করেই চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক সোনালী।

মুম্বাই মিররের খবর মতে, জাইরার স্ক্রিপ্ট পছন্দ হয়েছে। তিনি ছবিটি করতে রাজি হয়েছেন। প্রিয়াঙ্কা-অভিষেকও পর্দায় জাইরার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করতে রাজি।

সব কিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি মুম্বাইতে শুটিং শুরু হবে ছবিটির।

No comments:

Post a Comment

Post Top Ad