ছড়াচ্ছে নিপা ভাইরাস! অলরেডি ১২ পরলোকগমন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 24 May 2018

ছড়াচ্ছে নিপা ভাইরাস! অলরেডি ১২ পরলোকগমন!





 কেরালায় ক্রমশও ছড়াচ্ছে নিপা ভাইরাস। মৃত্যু হয়েছে ১২ জনের। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এদিকে হিমাচলপ্রদেশের নাহানে সরকারি স্কুল চত্বরে মিলল ১৮টি বাদুড়ের মৃতদেহ। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।





নিপা ভাইরাসের মারণ জ্বর নিয়ে ইতিমধ্যে দেশজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এর প্রকোপ থেকে বাঁচতে বিভিন্ন সতর্কতামূলক টিপস দিচ্ছেন চিকিৎসকরা। বাদুড় ও শুয়োরের মাধ্যমে প্রাথমিকভাবে ছড়ায় রোগটি। আক্রান্ত প্রাণীদের লালা ও দেহরসের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এদিকে স্কুলে বাদুড়ের মৃতদেহ পাওয়ার খবর পেয়ে পৌঁছান স্বাস্থ্য দপ্তর, পশুপালন দপ্তর ও বনবিভাগের আধিকারিকরা। বাদুড়ের মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে তদন্তের জন্য পাঠানো হয়েছে।


স্কুলের প্রিন্সিপাল বলেন, "প্রত্যেক বছরই এই সময় বাদুড় আসে এবং অবশেষে মারা যায়। তবে এবছর এদের সংখ্যাটা অনেক বেশি।" তিনি আরও বলেন, "আমরা স্কুলের প্রত্যেক শিক্ষক, পড়ুয়াদের এই ভাইরাস সম্পর্কে তথ্য প্রদান করেছি।" 

No comments:

Post a Comment

Post Top Ad