নিশ্চিত: ২০১৯ আবারও হবে তৃণমূল কংগ্রেসের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 24 May 2018

নিশ্চিত: ২০১৯ আবারও হবে তৃণমূল কংগ্রেসের!





চাঁদনী, পূর্ব মেদিনীপুরঃ আগামী লোকসভা ভোট ২০১৮ সালের নভেম্বরেই হোক বা ২০১৯ সালের মে মাসেই হোক তৃণমূল কংগ্রেস জয়ের জন্য তৈরি আছে। মহিষাদলের একটি কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনই নিশ্চয়তা প্রকাশ করলেন তমলুক লোকসভার তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী।এদিন তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, "ভারতীয় জনতা পার্টি, কমিউনিষ্ট পার্টি ও জাতীয় কংগ্রেস এরা একত্রিত হয়েছিল যাতে বাংলার মানুষ তাদের নিজেদের অধিকার না পায় তার ব‍্যাবস্হা করছিল।আদালতে গিয়ে এরা পঞ্চায়েত ব‍্যাবস্হা বন্ধ করতে পরিকল্পনা গ্রহণ করেছিল।কিন্তু পরিশেষে সর্বোচ্চ আদালতের নির্দেশে বাংলার নির্বাচন হয়েছে।"

তিনি দ্রব্যমূল‍্যের দাম বৃদ্ধি নিয়ে বলেন,"পেট্রোল, ডিজেলের দাম আজ আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছিয়েছে।পেট্রোলের দাম এতো বেড়ে গেলো কেন ভারত সরকার জবাব দাও?নরেন্দ্র মোদিকে পদত‍্যাগ করতে হবে।আন্তর্জাতিক বাজারে যখন পেট্রোল, ডিজেলের দাম কমছে আমাদের দেশে তখন পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে।"

সাম্প্রতিক কর্ণাটক বিধানসভা নির্বাচন নিয়ে তিনি বলেন,"কর্ণাটক নির্বাচনে একক রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টি সবার সামনে এলেও কিন্তু দুটি রাজনৈতিক দল কংগ্রেস এবং জেডিএস তারা একক বৃহত্তম দল হিসেবে সরকার করতে চেয়েছিল।ভারতবর্ষে লজ্জা এবং আমাদের কাছে ঘৃনা লাগে যে রাজভবনে কে কলুষিত করে রাজ‍্যপালকে ব‍্যবহার করে ভারতীয় জনতা পার্টি চেষ্টা করেছিল সরকার করার জন্য।কিন্তু ভাবলে অবাক লাগে সুপ্রিম কোর্টের রায় একটিমাত্র দিনের সময় দিয়ে সংখ্যাগরীষ্ঠতার বিচারে না গিয়ে ভারতীয় জনতা পার্টি পদত্যাগ করে পালিয়ে গিয়েছে। আজকে কর্ণাটকের মাটিতে কংগ্রেস এবং জেডিএস সরকার শপথ  নিয়েছে।"

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় বেশিরভাগ আসনে জয়ী হয়েছে রাজ্যের শাসকদল তথা তৃণমূল।তাই এই জয়ের জন্য পূর্ব মেদিনীপুরের জেলাবাসীকে কৃতজ্ঞতা জানাতে মহিষাদলে অনুষ্ঠিত হয় একটি কৃতজ্ঞতা সভা অনুষ্ঠানের।এদিনের সভার আগে গোটা মহিষাদল পরিক্রমা একটি বিশাল পদযাত্রা।এই পদযাত্রায় তৃণমূলের জয়ী প্রার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রায় ১০০০তৃণমূল সমর্থক।পদযাত্রা শেষে মহিষাদলের শহীদ স্তম্ভ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এক বিশাল মাপের সভা।এদিনের এই সভায় উপস্থিত ছিলেন তমলুক লোকসভার সাংসদ দিব‍্যেন্দু অধিকারী সহ মহিষাদল ব্লক তৃণমূল সভাপতি তিলক কুমার চক্রবর্তী সহ অন‍্যান‍্যরা।

No comments:

Post a Comment

Post Top Ad